নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১১,মে :: ভোটের আগে পুন্ডিবাড়ি অঞ্চলের ৬০ ও ৬১ নম্বর বুথে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল—বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালির মাছ-ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে।
এই ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এবং সত্য তুলে ধরতে আজ এই দুই বুথেই আয়োজন করা হলো এক এলাহি মধ্যাহ্নভোজের।
মেনুতে আর কিছু নয়, সগৌরবে জায়গা করে নিল বাঙালির প্রিয় ‘মাছ-ভাত’। উন্নয়ন আর ঐতিহ্যের মেলবন্ধনে আমরা আছি, থাকব। ভয় দেখিয়ে বাঙালির পাত থেকে মাছ কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই

