পূর্ব বর্ধমানের জামালপুরের আরও এক দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শুক্রবার ১৫,মে :: ফের পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চকদিঘী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা আজাদ রহমান, যে নিজের এলাকায় দাপুটে নেতা হিসেবেই চিহ্নিত।গ্ৰেফতার করেছে পুলিশ।

ধৃতকে শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।সুত্রের খবর ভোট পরবর্তী হিংসার জড়িত থাকার অপরাধে গ্রেফতার জামালপুরের এই প্রভাবশালী নেতাকে।আজাদকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ঠিক কি কারনে গ্রেপ্তার করা হলো তিনি জানেন না।

          অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা আজাদ রহমান

এর আগেও জামালপুরে দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিলো, যার মধ্যে একজন বেড়ুগ্রাম অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাহাবুদ্দিন ওরফে দানি আর একজন জামালপুর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি মন্ডল।

তারপর চকদিঘী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের গ্রেপ্তারে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =