খুনের চেষ্টায় যোগসাজসের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ১৫,মে :: বাঁকুড়ার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল। খুনের চেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে শ্রীঘরে আইএনটিটিইউসি-র জেলা স্তরের প্রভাবশালী নেতা শ্যামসুন্দর দত্ত।

আইএনটিটিইউসির এই হেভিওয়েট নেতাকে গতকাল রাতে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

আজ তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন।

শাসক দলের এই দাপুটে নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাঁকুড়ার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আগামী ২০ তারিখ আদালত এই মামলায় কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + two =