ভোটে হেরে, রেলের চাকরী খুইয়ে দিশেহারা তৃনমূল নেত্রী স্বপ্না বর্মন, আগুন লাগার ঘটনা প্রসঙ্গে আম জনতার অভিমত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৬,মে :: এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্ন বর্মন এর পরিত্যক্ত পুরনো বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজগঞ্জ বিধানসভায় পরাজিত তৃণমূল প্রার্থী শুক্রবার রাতে স্বপ্না নিজেই ফেসবুক পোস্ট করে ঘটনার কথা জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যাক্ত ঘরে শুকনো কাঠ, কাগজপত্র ছিলো তাতেই আগুন জ্বলে উঠে ছিলো। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধী নেতার দাবি, সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে নিজের লোকজন দিয়েই আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে বিরোধী পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =