তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে অন্ডাল থেকে গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: সোমবার ১৯,মে :: খনি অঞ্চলে এই সিন্ডিকেট ও তোলাবাজির শিকড় কতটা গভীরে, এবং এই রামজীবন লোহার ও মুন্না সাউ এর পেছনে আর কোনো বড় মাথার হাত রয়েছে কি না, এখন সেটাই খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ। আজই ধৃতকে আদালতে পেশ করা হল।স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অন্ডাল এবং সংলগ্ন খনি অঞ্চলে সিন্ডিকেট চালানো এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা তোলার অভিযোগ উঠছিল রামজীবন লোহার ও মুন্না সাউ এর বিরুদ্ধে।

সূত্র মারফত জানা যায় এই রামজীবন লোহার বহুলা পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান বীর বাহাদুর সিং এর ডান হাত বলে পরিচিত ছিল । অভিযোগ, এলাকার যে কোনো কোলিয়ারির কয়লা সিন্ডিকেট থেকে ও ডিও র কয়লা ব্যবসায়ীদের থেকে জোরপূর্বক মোটা অঙ্কের তোলা আদায় করত।

টাকা না দিলে সেখানে কাজ করতে দেওয়া হতো না। কার নির্দেশে এরা এভাবে তোলা আদায় করত তার তদন্ত করছে পুলিশ । দিনের পর দিন এই জুলুমবাজি সহ্য করার পর, অবশেষে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়।

গতকাল রাতে অন্ডাল থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তৃণমূলের বুথ সভাপতি রামজীবন লোহার ও মুন্না সাউ কে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =