BREAKING NEWS :: বন্ধ হয়ে যাচ্ছে ইমাম,মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা মন্ত্রীসভায় অনুমোদন পেল – জানালেন অগ্নিমিত্র পল

আনন্দ মুখোপাধ্যায়   :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৯,মে :: রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর বড় প্রশাসনিক সিদ্ধান্তের ঘোষণা করলেন মন্ত্রীঅগ্নিমিত্রা পল l।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সমস্ত সরকারি সহায়তামূলক প্রকল্প ও ভাতা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় ধর্মভিত্তিক যে সমস্ত ভাতা ও আর্থিক সহায়তা প্রকল্প চলছিল, সেগুলি

মে মাস পর্যন্ত কার্যকর থাকলেও জুন মাস থেকে আর চালু থাকবে না। সরকারের তরফে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, পূর্বতন সরকারের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতাও এই সিদ্ধান্তের আওতায় পড়তে পারে।

উল্লেখ্য, গত মার্চ মাসেই ওই ভাতার পরিমাণ বাড়িয়ে মাসিক ২০০০ টাকা করা হয়েছিল। তবে নতুন সরকারের দাবি, ধর্মের ভিত্তিতে সরকারি অর্থ বণ্টনের পরিবর্তে সমান সুযোগ ও সামগ্রিক উন্নয়নমূলক নীতির উপর জোর দেওয়া হবে।

মন্ত্রীসভা সূত্রে জানা গিয়েছে, বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে “ধর্মনিরপেক্ষ প্রশাসন” ও “তোষণমুক্ত শাসন”-এর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সিদ্ধান্ত তারই অংশ।

সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনও বিশেষ গোষ্ঠীকে সরকারি আর্থিক সুবিধা দেওয়া হবে না। পরিবর্তে কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্পে জোর দেওয়া হবে।

এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, এর ফলে বহু নিম্নআয়ের ধর্মীয় কর্মী আর্থিক সঙ্কটে পড়বেন। অন্যদিকে শাসকদলের বক্তব্য, সরকারি প্রকল্পের ভিত্তি হওয়া উচিত আর্থিক ও সামাজিক প্রয়োজন, ধর্মীয় পরিচয় নয়।

একই মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠন, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা এবং ওবিসি তালিকা পুনর্বিবেচনার মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + one =