টাকি রোডে সিমেন্টের লরির ধাক্কা বাইক আরোহীকে – মৃত ১ গুরুতর জখম ১

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৯,মে :: টাকি রোডের ধারে অবৈধ বালি পাথর বোঝাই করে বেআইনিভাবে মজুদ করে রাখে তার জন্য এই দুর্ঘটনা বলছেন স্থানীয় বাসিন্দারা ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার টাকি রোডের পশ্চিমদন্ডির হাট এলাকার ঘটনা। বারাসাত থেকে টাকি যাচ্ছিল সিমেন্ট বোঝাই লরি । সেই দিকে যাচ্ছিলে একটি দুই চাকার বাইক আরোহী, পিছন দিক থেকে এসে লরিটি পাস কাটাতে গেলে সজরে ধাক্কা দেয় বাইক আরোহীকে ।

ঘটনাস্থলে বছর ৪৫ এর এক ব্যক্তির মৃত্যু | আরেকজনের আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেছে। তার অবস্থা সংকট জনক |

টাকি রোডের ধারে একাধিক বালি পাথর বেআইনিভাবে দ্রব্য পড়ে থাকে পাশাপাশি লরি  থাকে তার জন্য এই দুর্ঘটনায় মৃত্যু কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ ।

ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়েছে | ঘাতক লরি এলাকা থেকে পালিয়ে গিয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বসিরহাট থানা | গত কয়েক মাসে একই জায়গায় দুর্ঘটনা বারবার হচ্ছে কেন তারা প্রশাসনের দ্বারস্থ | মৃতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =