ফলতায় ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, রোড শোতে ব্যস্ত মুখ্যমন্ত্রী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: মঙ্গলবার ১৯,মে :: ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে বড়সড় রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর হঠাৎই প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বলে দলীয় সূত্রে খবর।

আর ঠিক সেই সময়েই ফলতার বিভিন্ন এলাকায় বিশাল রোড শো করছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু আধ্যিকারি । ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

                                                                                     সংবাদ প্রবাহ ফাইল চিত্র 

দলীয় সূত্রের দাবি, গত কয়েকদিন ধরেই স্থানীয় স্তরে সংগঠনের একাংশের সঙ্গে জাহাঙ্গীরের মতবিরোধ চরমে উঠেছিল। প্রার্থী বাছাই, বুথ পরিচালনা এবং নির্বাচনী খরচ নিয়েও অসন্তোষ তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে।

যদিও আনুষ্ঠানিকভাবে তৃণমূল নেতৃত্ব এখনও কোনও বিস্তারিত বিবৃতি দেয়নি, তবে জাহাঙ্গীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, “ব্যক্তিগত ও সাংগঠনিক কারণেই” তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে প্রার্থীর সরে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়তেই ফলতা জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা যায়। অনেক বুথ কর্মী প্রশ্ন তুলেছেন, ভোটের এত কাছাকাছি সময়ে এই সিদ্ধান্ত সংগঠনের উপর কতটা প্রভাব ফেলবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ঠিক আগে এই ঘটনা ফলতার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, “দলের ভিতরেই ভাঙন শুরু হয়েছে।

মানুষ পরিবর্তন চাইছেন বলেই এই পরিস্থিতি।” অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য পরিস্থিতিকে “অতিরঞ্জিত” বলে দাবি করেছে।

তাদের বক্তব্য, দল সংগঠনগতভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং মুখ্যমন্ত্রীর রোড শোতেই মানুষের সমর্থনের ছবি স্পষ্ট হয়েছে। এখন দেখার, ভোটের দিন এই নাটকীয় ঘটনার প্রভাব ফলতার ব্যালট বাক্সে কতটা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =