অভিনব চিন্তা ভাবনার মধ্য দিয়ে বামনহাটে বিজয় উৎসব পালন করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ২২,মে :: ২০২৬ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি, রাজ্যের বিভিন্ন বিধানসভায় বিপুল সংখ্যায় জনসমর্থন আদায় করতে সমর্থ হয়েছে বিজেপি।

বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ বিগত ১৫ বছর ধরে তৃণমূল সরকারের অসভ্য এবং সন্ত্রাসী মনোভাব মানুষ ভালোভাবে নেয়নি বিগত নির্বাচনগুলিতে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করতে সমর্থ হয়নি।

কিন্তু ২০২৬ বিধানসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে জনসাধারণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে তাতে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলা সম্ভব হয়েছে।

আজকের এই বিজয় উৎসব পালন নিয়ে বিজেপি কার্যকর তাদের বক্তব্য বিজেপি ক্ষমতায় এসেছে এটা বিষয় নয় আমরা তৃণমূলী সন্ত্রাস থেকে মুক্ত হয়েছি সেই আনন্দেই আজকের এই বিজয় উৎসব।

প্রসঙ্গত বিগত তৃণমূল সরকার আমলে যেকোনো মিটিং মিছিলে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত কিন্তু আজকের এই বিজয় উৎসবে কোনরকম পুলিশ বা সিভিক দেখা যায়নি

এই প্রসঙ্গে বিজেপি কার্যকর্তাদের বক্তব্য বর্তমান রাজ্য সরকার জানেন যে বিজেপি শান্তির বার্তা নিয়ে চলে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটার কোন প্রকার সম্ভাবনা নেই

কিন্তু বিগত সরকার আমলে বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ কমিউনিটিকে এক মিনিটের জন্য ছেড়ে দিলে পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে উঠবে

এই মন্তব্যের রেষ টেনে নিয়ে বলেন যেখানে ১০০ জন হিন্দু কমিউনিটির মাঝে ১০ জন অন্য কমিউনিটি থাকবে সেখানে আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু যেখানে ১০০ জন বিশেষ কমিউনিটি থাকবে সেখানে ১০ জন হিন্দু সঠিকভাবে থাকতে পারবেনা ।

ফলে আজকের এই মহৎ অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি নেই বললেই চলে। তবে আজকের এই বিজয় মিছিল সকলের মন কেড়েছে দুটি বুলডোজারের উপস্থিতিতে কার্যকতাটা বলেন মানুষকে ভয় দেখাতে নয় তবে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে মানুষকে বোঝাতেই আজকের এই বুলডোজার নিয়ে আমাদের বিজয় উৎসব।

এদিনের এই বিজয় উৎসবে নেতৃত্ব দেন ১১৮ নং বুথের বুথ সভাপতি পাপাই বিশ্বাস,বিজেপির দিনহাটা তিন নং মন্ডল সম্পাদক নির্মল শীল, ৩ নং মন্ডল সম্পাদিকা ডলি ভট্টাচার্য, বিজেপির অন্যতম কার্যকর্তা হরিপদ মন্ডল, অলক মন্ডল, মানস মালিক, অমিত দত্ত, সহ একাধিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 5 =