বারুইপুর থানার মল্লিকপুর থেকে দুই বাংলাদেশি নাগরিককে ধরলো বারুইপুর থানার মল্লিকপুর ফাঁড়ির পুলিশ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ২৭,মে :: বারুইপুর থানার মল্লিকপুর থেকে দুই বাংলাদেশি নাগরিককে ধরলো বারুইপুর থানার মল্লিকপুর ফাঁড়ির পুলিশ।ধরা পড়া ওই দুই বাংলাদেশী হলো সফিকুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী মনিরা বেগম।

ধরা পড়া ওই দুই বাংলাদেশীর বাড়ি যশোর জেলার মণিরামপুর থানার নেংগুর বাজার পোস্ট অফিসের অন্তর্গত চালুহাটি গ্রামে। ভারত-বাংলাদেশ সীমান্তে দালাল ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। এরপর বারুইপুর থানার মল্লিকপুর এলাকায় বসবাস শুরু করে।

পুলিশের হাতে ধরা পড়া মনিরা বেগমের চাঞ্চলল্যকর অভিযোগ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শাজাহান সরদার আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিল।

কিন্তু টাকা নেওয়ার পরেও আধার কার্ড বানিয়ে দেননি। অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবি জানিয়েছে মনিরা। মঙ্গলবার গভীর রাতে তাদেরকে বারুইপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =