খুশির আবহে পালিত কুরবানির ঈদ, পুরাতন মালদার ঈদগাহে ভিড় মুসলিম ধর্মাবলম্বীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,মে :: সারা দেশের পাশাপাশি মালদা জেলার পুরাতন মালদা এলাকাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কুরবানির ঈদ। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পুরাতন মালদার কদমতুলি এলাকার ঈদগাহে ধরা পড়ে খুশির আবহ।এদিন ভোর থেকেই নতুন পোশাকে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে ভিড় জমান মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। পরিবারের মঙ্গল, শান্তি ও সম্প্রীতির কামনায় বিশেষ নামাজ আদায় করেন সকলে। নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান মুসল্লিরা।

ঈদগাহ কমিটির এক কর্মকর্তা জানান, “আজ আমরা খুশির ঈদ পালন করছি। সকলে মিলেই ঈদের নামাজ আদায় করেছি এবং কুরবানির ঈদে শামিল হয়েছি। পাশাপাশি সরকারের নির্দেশিকা মেনেই সমস্ত অনুষ্ঠান পালন করা হচ্ছে।” পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ ও সম্প্রীতির বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =