মারধোর ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযুক্ততে পেশ করা হয় আদালতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: সোমবার ১,জুন :: পূর্ব বর্ধমানের মেমারীর তৃণমূল নেতা সুদীপ্ত ভান্ডারী ওরফে( রাজুকে) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোফগন্তার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বলেও জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, মারপিট এবং তোলাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠছিল।

তবে এই গ্রেপ্তারির ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে, অভিযুক্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =