সরকারি বাসে মহিলা যাত্রীদের ফ্রি যাতায়াত – স্বাগত জানাতে হাতে হাতে চকলেট

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২,জুন ::    ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল। নতুন সরকার গঠিত হওয়ার পরে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছিলেন।

সেই প্রতিশ্রুতি অনুসারে পহেলা জুন অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের সরকারি বাসগুলিতে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করা হয়েছে।

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এদিন সকাল থেকে ছিল উৎসাহের চিত্র। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন বাসে ভিড় করেন মহিলা যাত্রীরা।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মহিলারা টিকিট কাউন্টারে নিজেদের আধার কার্ড বা অন্য সরকারি পরিচয়পত্র দেখানোর পরে নম্বর সংগ্রহ করেন।

দূরপাল্লার বাসের ক্ষেত্রে যাত্রীরা বাসে ওঠার পর কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করবার পর মহিলা যাত্রীদের বিনামূল্যের টিকিট প্রদান করেন। ফলে কোনও ধরনের ভাড়া ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন মহিলা যাত্রীরা।

প্রথম দিনেই এই পরিষেবাকে ঘিরে বাস টার্মিনাসে ছিল বিশেষ ব্যস্ততা। এই পরিষেবার সূচনাকে স্মরণীয় করবার ক্ষেত্রে বাসে বহু মহিলা যাত্রীদের বাসের কন্ডাকটাররা তুলে দেন চকলেট। নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ছোট্ট শুভেচ্ছা উপহার পেয়ে খুশি হন যাত্রীরাও।

অনেকেই এটিকে সরকারের নতুন প্রকল্পের শুভ সূচনার প্রতীক হিসেবে দেখেছেন। সরকারের এই উদ্যোগকে খুশির হাওয়া নিত্যযাত্রী, কর্মজীবী মহিলা, পড়ুয়া ও পর্যটকদের মধ্যে।

তারা এই বিষয় জানিয়েছেন, যাতায়াত খরচ কমার ফলে সংসারের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। পরিষেবা চালুর প্রথম দিনেই গোটা উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক সাড়া মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − four =