সরকারি স্বাস্থ্য কেন্দ্র চত্বরের জায়গা দখল করে তৃণমূল নেতার ছেলে ব্যবসা চালাচ্ছে দিনের পর দিন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: শুক্রবার ৫,জুন :: স্বাস্থ্য কেন্দ্রে রাখা রয়েছে বিভিন্ন নির্মাণসামগ্রী। পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ঠিক নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ।

এই বিষয় সম্পর্কে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয় ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে । ব্লক উন্নয়ন আধিকারিক তিনি সরজমিনে এসে সেই জায়গা পরিদর্শন করলেন । ঘটনাটি পূর্ব বর্ধমানের জেলার মন্তেশ্বর ব্লকে সাহাপুর গ্রামে ।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে বালি পাথর রেখে ব্যবসা করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার ছেলে । কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন তাদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলি জানা গেছে।

পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও অত্যন্ত বেহাল । বিজেপির তরফ থেকে অভিযোগ করার পরেই খতিয়ে দেখলেন ব্লক উন্নয়ন আধিকারিক। যদিও আগামী দিনে এই বিষয়ে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন তার দিকেই তাকিয়ে বিজেপি নেতৃত্ব ও এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =