কলকাতা ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ সপরিবারে পলাতক – উড়িষ্যা সীমান্ত থেকে গ্রেপ্তার গাড়ির চালক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৫,জুন :: ভাঙল তোলাবাজির সাম্রাজ্য? হকারদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগে জোড়া এফআইআর দায়ের হতেই বেপাত্তা ১০৮ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ ।

তাঁর বিরুদ্ধে আনন্দপুর থানায় প্রায় ১৩০ জন হকার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, গত কয়েক বছরে নতুন দোকান বণ্টন ও নির্মাণের নামে সুশান্ত ঘোষ এবং তাঁর ৭ সহযোগী মিলে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন।সুশান্তবাবু ‘ফেরার’ হলেও, পুলিশের জালে ধরা পড়েছেন তাঁর গাড়িচালক সুজিত চৌধুরী । ওড়িশা সীমানায় বেলদা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ । ওড়িশা সীমান্ত থেকে তাঁর চালক গ্রেপ্তার হতেই প্রশ্ন উঠছে— সুশান্ত ঘোষ কি তবে ভিন রাজ্যে পালিয়ে গেলেন । পুলিশ এখন এই তদন্তে জোর দিয়েছে ।

২০২২-২৩ সালের মধ্যে বাজারে টিনের চাল ও শাটার দেওয়া দোকান তৈরির সময় রীতিমতো ‘রেট চার্ট’ বেঁধে দেওয়া হয়েছিল। দোকানের আকার অনুযায়ী ব্যবসায়ীদের থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আদায় করা হয় বলে অভিযোগ। বর্তমানে সর্বস্বান্ত ব্যবসায়ীরা তাঁদের টাকা ফেরত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =