অগ্নিবীর ও রেলে পুরুলিয়ার জয় জয়কার, সাফল্য ছিনিয়ে নিল ‘AIM’ ফিজিক্যাল অ্যাকাডেমি-র ৮ ছাত্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: রবিবার ১৪,জুন :: জেলা জুড়েই আনন্দের আবহ। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর, রেলের আরপিএফ  এবং রেলের গ্রুপ-ডি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করল পুরুলিয়ার ‘AIM ফিজিক্যাল অ্যাকাডেমি’-র ৮ জন কৃতী ছাত্র।

এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া গোটা অ্যাকাডেমি চত্বর তথা জেলা জুড়ে। কৃতী ছাত্রদের এই বিশেষ সাফল্যকে সম্মান জানাতে শনিবার পুরুলিয়া জে. কে. কলেজ প্রাঙ্গণে অ্যাকাডেমির পক্ষ থেকে একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা সফল ছাত্রদের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং তাঁদের হাতে স্মারক তুলে দেন। অ্যাকাডেমির এই সাফল্যের খতিয়ান তুলে ধরে ‘AIM ফিজিক্যাল অ্যাকাডেমি’-র কর্ণধার তথা প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো ।

আবেগঘন কণ্ঠে জানান, “আমার কর্মজীবনেই একটা স্বপ্ন ছিল যে নিজের জেলা পুরুলিয়ার ছেলেমেয়েদের জন্য কিছু করব। সেই তাগিদ থেকেই ২০১৯ সালে মাত্র গুটিকয়েক ছেলেমেয়েকে সাথে নিয়ে এই অ্যাকাডেমির পথ চলা শুরু হয়েছিল।”

তিনি আরও জানান যে, শুরু থেকে আজ পর্যন্ত এই অ্যাকাডেমির সঠিক প্রশিক্ষণ ও নির্দেশনার হাত ধরে মোট ১৪৫ জন পরীক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি ও সামরিক ক্ষেত্রে সাফল্য লাভ করেছেন।

এবারের ৮ জনের সাফল্যে সমগ্র ‘AIM’ পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অনুপ বাবুর এই নিঃস্বার্থ প্রচেষ্টাকে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =