ইসকন শিলিগুড়িতে রথ মেরামতি ও রথযাত্রার প্রস্তুতি শুরু

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৪,জুন :: আগামী ১৬ জুলাই রথ যাত্রা উৎসব। শিলিগুড়ি শহরে রথযাত্রা উৎসব প্রতিবছরই মহাসমরহে অনুষ্ঠিত হয়ে থাকে। হাতে খুব একটা সময় নেই সামনেই রয়েছে রথযাত্রার উৎসব। শিলিগুড়ি ইসকন মন্দিরের রথযাত্রা উৎসবের যথেষ্ট খ্যাতি রয়েছে।

রথযাত্রা উৎসবের দিন শিলিগুড়ি ইসকন মন্দিরে ভক্তদের উপচে পড়ে ভিড়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সমাগম করে থাকেন ইসকন মন্দিরে। পাশাপাশি সারা বছর ধরেই শিলিগুড়ি ইসকন মন্দিরে ভক্তদের আনাগোনা থাকে।

হাতে খুব একটা সময় নেই, শিলিগুড়ি ইসকন মন্দিরে শুরু হয়েছে রথযাত্রা উৎসবের জোর যার প্রস্তুতি। শিলিগুড়ি ইসকনে রথ মেরামতি ও প্রস্তুতি কার্যক্রম শুরু হলো। এ উপলক্ষে পূজা ও আরতি অনুষ্ঠানে নেতৃত্ব দেন শিলিগুড়ি ইসকনের সভাপতি আখিলআত্মা প্রিয় দাস ।

তিনি নিজে আরতি ও পুজা দেন , শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আরতির এবং পুজায় অংশগ্রণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =