ইটভাটা দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে – সম্পূর্ণ মিথ্যে স্বীকার করলেন স্বয়ং অভিযোগকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২১,জুন :: ষড়যন্ত্রের শিকার বসিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযোগকারী মামলা প্রত্যায়ার করব বুঝতে পারিনি।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচুড়া বাগমুননি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ীগ্রাম ২০০৯ সালে প্রায় ৩০,বিঘের উপরে একটি কেয়া নামকরণ করে ইটভাটা তৈরি হয়েছিল।

নাজমা পারভিন, আব্দুল আলীম মন্ডল জবেদ আলী মোল্লা সহ বেশ কয়েকজন বেশ কয়েকজন ভাটা তৈরি করার জন্য লিখিত জমি দিয়েছিলেন।

২০১২ সালে তাদের নিজেরদের সমস্যার জন্য ভাটা বন্ধ হয়ে গিয়েছিল। ভাটা শিল্প বাঁচানোর জন্য শ্রমিক কর্মহীন হয়ে পড়ে ।

ভাটা চালু করার জন্য ২০১৫-১৬ সালে ভাটাকে পুনরুজ্জীবিত করতে শ্রমিকদের কথা মাথায় রেখে বসিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু যেসব জমিদাতা দুই পক্ষ এক জায়গায় বৈঠক করার পর সেখানে একটি লিখিত দলিল হয়।

সেখানে উভয়পক্ষ সম্মতির পর এই ভাটা জমির মালিকদের কাছ থেকে রেজিস্ট্রি করে ভাটা চালু করেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি ভাটা চালিয়ে আসছেন। ২০০৯ সালে যারা ভাটা করেছিলেন একাধিক জমির মালিক বলছেন চার বছর চালানোর পরে আমাদের মধ্যে সমস্যা দেখা দেয় ।

সেই সময়কার ভাটা সমিতির সভাপতি মান্তু ঘোষ সহ একাধিক কর্মকর্তা প্রশাসনিক বৈঠক করার তৃণমূলের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিজ দিয়েছিলাম সেখান থেকে আমাদের নিজ বাবদ অর্থ দেয় না এমনকি আমাদের জোরপূর্বক ভয় দেখানো হয় বর্তমানে নাম পরিবর্তন হয়েছে এখন শক্তি ভাটা ।

জমিদাতাদের অভিযোগ আমরা বুঝতে পারিনি সেই সময় জমি রেজিস্ট্রি করে বর্তমানে ইটভাটার মালিক আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু ভাটা নিয়েছিলেন।

না জেনে ভুলবশত বসিরহাট পুলিশ সুপারের বসিরহাট মহাকুমা শাসকের দপ্তরে বসিরহাট থানার আইসি এমনকি উত্তর ২৪ পরগনা জেলা শাসক রাজস্ব ভূমি ও ভূমি দপ্তর কেও লিখিতভাবে আবেদন করেছি আমাদের সম্পত্তি ফিরিয়ে দেয়া হোক।

এখন দেখছি ভাটা মালিকের কাগজ সম্পূর্ণ বৈধ উপযুক্ত নথিপত্র ও রেজিস্ট্রি করার ডিড পেপার আইন মাফিক সম্পূর্ণ রয়েছে জমির মালিকরা স্ব ইচ্ছায় লিখে দিয়েছেন জমি। আমরা চাই ভাটা শিল্প বেঁচে থাকুক এর সঙ্গে প্রায় কুড়ি হাজার পরিবার জড়িত ।

তাদের কর্মসংস্থান জীবন জীবিকার রুজি রোজগার রয়েছে আমরা মিলেমিশে এই শিল্পটাকে বাঁচানোর জন্য এক জায়গায় হয়েছি তার বিরুদ্ধে সমস্ত মামলা অভিযোগ আমরা প্রত্যাহার করে নেব এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =