রবিবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি সর্বাধুনিক যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,জুন :: ভারতীয় নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি সর্বাধুনিক যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে ‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস সংশোধক’—এই তিন রণতরী আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা এবং জল ও বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকেরা।

‘আজকের দিনটি ঐতিহাসিক। পশ্চিমবঙ্গ ভারতকে নতুন দিশা দেখিয়েছে। সমুদ্রপথ গোটা বিশ্বকে যুক্ত করে, আর নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি অসম্ভব।’

ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সময় ভারত প্রচুর অস্ত্র আমদানি করত, কিন্তু আজ আমরা আত্মনির্ভরতার পথে হাঁটছি। দেশ যেদিন নির্মাতা হবে, সেদিনই দুনিয়ার ভাগ্য নির্ণায়ক হবে।’

সমুদ্রক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘সাগরমালা’ প্রকল্পের কথাও মনে করিয়ে দেন তিনি।নৌবাহিনীতে শামিল হওয়া এই তিন জলযোদ্ধার ক্ষমতা তাক লাগিয়ে দেওয়ার মতো।

এর মধ্যে ‘আইএনএস দুনাগিরি’ হল একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে, সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার লার্জ সার্ভে ভেসেল ‘আইএনএস সংশোধক’। আর জলের নীচে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘আইএনএস অগ্রয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 16 =