মথুরাপুর স্টেশন এবং স্টেশন লাগোয়া এলাকায় ইচ্ছাকৃত বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: রবিবার ২১,জুন :: মথুরাপুর স্টেশন এবং স্টেশন লাগোয়া এলাকায় ইচ্ছাকৃত বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা করছে বেশ কিছু ব্যক্তি। এমন অভিযোগ তুলে সরব হল বিজেপিরা। এই অভিযোগে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এর প্রতিবাদ করেন।

তাদের দাবি রেলের জমি জবরদখল করে যারা রয়েছে তাদের সরিয়ে দেওয়ার যে কাজ উন্নয়নের স্বার্থে চলছে তা উন্নয়নের স্বার্থে সকলকে মেনে নিতে হবে। যারা অসহায় তাদের জন্য বিকল্প কিছু ভাবতে হবে। তবে তৃণমূলের বেশ কিছু নেতা রেলের কোয়ার্টার দখল করে ভাড়া দেয়।বিগত ৪০ বছর ধরে এই কাজ চলছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল যুব নেতা সাদ্দাম হোসেনের দিকে।

তিনি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমীর হোসেনের ভাই বলে জানা গিয়েছে। এর সঙ্গে সিপিআইএম নেতারা যুক্ত হয়ে বিশৃঙ্খলা করছে বলে দাবি বিজেপির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =