গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়ার সামসি ফাঁড়ির পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৪,জুন :: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়ার সামসি ফাঁড়ির পুলিশ।

ধৃত নুর আলাম সবজি ওরফে ‘ভাল্লুক’। বয়স ৩৫ বছর। বাড়ি রতুয়া থানার বৈয়কণ্ঠপুর গ্রামের মারওয়ারি পাড়ায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সামসি রতনপুর হাট এলাকায় মোটরবাইকে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার হয়। প্রতিটি নোট ৫০০ টাকার বলে পুলিশ।

এরপরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জাল নোটের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =