নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৫,জুন :: ওয়ার্ড অফিস খুলতেই মিলল সারি সারি বিয়ারের বোতল। গুচ্ছ গুচ্ছ আধার কার্ড সরকারি নথি সহ জন্ম নিরোধক বস্তু। আর এই লোকটার সমস্ত জিনিস ঘিরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি কল্যানীর ৬ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকার। এলাকার মানুষজন হঠাৎই ঢুকে পড়ে ওয়ার্ড অফিসে। সেখানে ঢুকে পাওয়া যায় বিভিন্ন সরকারি নথিসহ গুচ্ছগুচ্ছ আধার কার্ড। টেবিলের ওপরে সাজানো রয়েছে একের পর এক বিয়ারের খালি বোতল। ঘরের কোণে মেলে জন্ম নিরোধক প্যাকেট।
৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস কে মানুষ ধিক্কার জানিয়েছে এমন ঘটনায়। এর সাথে তার গায়ে ডিম ছুড়ে মারে। এই সমস্ত জিনিস উদ্ধার হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিপুল অংশের মানুষ ওয়ার্ড অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে নদিয়ার কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

