নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: শুক্রবার ২৬,জুন :: উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের নিয়োগ দুর্নীতি এবার প্রকাশ্যে উঠে এলো। ১৯ জন অস্থায়ী কর্মচারীকে নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ করা নিয়ে প্রতিবাদ করলেন ভারতীয় মজদুর সংঘের সদস্যরা।
উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে ইতিমধ্যেই ১১৪ জন অস্থায়ী কর্মী নিযুক্ত আছে। ২০০৬ সালে একটি বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত হয় নতুন করে কোন অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে না।
কিন্তু জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর প্যাডে ১৯ জন অস্থায়ী কর্মীকে এই জুন মাসে নিয়োগ করা হয় বলে অভিযোগ।
জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান এবং আরো কিছু প্রভাবশালী কর্মাধ্যক্ষদের ঘনিষ্ঠ প্রার্থীদের এই তালিকায় নিয়োগ করা হয়েছে, বলে জানান ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক শুভদীপ চৌধুরী।
জেলা পরিষদের সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারীকে সংঘের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে জানানো হয় অন্যায় ভাবে নিয়োগ হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন

