তোলাবাজির অভিযোগে তৃণমূলের অঞ্চল যুব সভাপতি গ্ৰেপ্তার থানা থেকে অভিযুক্তকে বার করার সময় তাকে ঘিরে ধরে শুরু হয় চোর চোর স্লোগান এবং ডিম থেরাপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৮,জুন :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর অঞ্চল যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ।

শ্রীরামপুর এলাকার শুভম হোটেলের কর্ণধার বিকাশ ঘোষ নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন তার কাছ থেকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১০ থেকে ১১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেন।তারপরেই নাদনঘাট থানা পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুব তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করে,এদিন ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে কালনা আদালতে পাঠায়।

কালনা আদালতে পাঠানোর সময় নাদনঘাট থানায় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে তাকে ডিম ছুড়ে মারে এবং চোর চোর স্লোগান দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =