নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েশপুর :: রবিবার ২৮,জুন :: গোকুল পুর আদর্শ শিক্ষায়তন স্কুলে রবিবার সকাল থেকে শুরু হলো রঙ টুলির উৎসব । গয়েশপুর শহর মন্ডল ওবিসি মোর্চার উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন গয়েশপুর মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল, সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই উৎসব ঘিরে অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। অনুষ্ঠান পরিচালনা করেন ওবিসি মোর্চার সভাপতি উৎপল দত্ত।
প্রসঙ্গত মনের ভাষা প্রকাশ করা যায় রঙ তুলির মাধ্যমে অনেক প্রতিবাদের ভাষা তুলে ধরা যায় রঙ তুলির মাধ্যমে। জানা যায় তৃণমূল আমলে এই উৎসব হারিয়ে গিয়েছিল পালা বদলের পর আবারো শুরু হলো এই রঙ তুলির উৎসব । এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

