আসানসোলের দেন্দুয়ায় শিল্প তালুকে আতঙ্ক,বড়সড় বিস্ফোরণ এলোকুইন্ট ইস্পাত কারখানার ফার্নেসে, সুরক্ষার গাফিলতি নিয়ে ক্ষোভ:

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২৯,জুন :: ভোররাতে বিকট শব্দে কেঁপে উঠল দেন্দুয়া কল্যাণেশ্বরী শিল্পতালুক। শিল্প তালুকের অন্যতম বৃহৎ ইস্পাত কারখানা ‘এলোকুইন্ট স্টিল প্রাইভেট লিমিটেড’-এর ২ নম্বর ফার্নেসে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর পৌনে চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এবং ফার্নেস থেকে নির্গত প্রচণ্ড তাপে কারখানার নৈশকালীন শিফটের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী শ্রমিকদের দাবি, পর পর অন্তত চারবার জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্ফোরণের জেরে কারখানার সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনও শ্রমিকের হতাহত হওয়া বা বড় ধরনের শারীরিক আঘাতের খবর মেলেনি। শাকম্ভরী গ্রুপের অন্তর্গত এই এলোকুইন্ট স্টিল কারখানায় এই ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়।

স্থানীয় শ্রমিক সংগঠন ও কর্মীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই বারবার এখানে বিপত্তি ঘটছে। এর আগেও একাধিকবার কারখানায় নানা দুর্ঘটনা ও গোলমালের জেরে পুলিশ-প্রশাসন এবং শ্রমিক নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে।

অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও কারখানার বিপজ্জনক অংশগুলির সংস্কার করা হয়নি এবং শ্রমিকদের নুন্যতম সুরক্ষার বিষয়টি সম্পূর্ণ অবহেলিত থেকে গেছে।

এবার এই ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া একান্ত জরুরি। শ্রমিকদের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা আর বরদাস্ত করা হবে না।”ভোররাতের এই ঘটনার পর থেকে দেন্দুয়া শিল্পতালুকের শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =