সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৯,জুন :: শিলিগুড়িতে মহা ধুমধাম করে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব , জগন্নাথ স্নানযাত্রা হল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পালিত একটি প্রধান উৎসব।
এদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেব দের বিশেষ মণ্ডপে নিয়ে এসে ১০৮ কলসির বিভিন্ন তীর্থের জল, ও পবিত্র উপকরণের দ্বারা মহাস্নান করানো হয়, তারপরেই ভগবান অসুস্থ লীলা করেন । ১৫ দিনব্যাপী মন্দিরের পাট বন্ধ থাকে, ভগবানকে বিভিন্ন রকমের ঔষধি দেওয়া হয় ।

