নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: বৃহস্পতিবার ২,জুলাই :: চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ঢোকা।
বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে ধন্যবাদ জানানোর জন্য বিজেপির মহিলা মোর্চার সদস্যরা বনগাঁ পৌরসভা এলাকা ঘুরে সাধারণ নাগরিকের কাছে বার্তা তুলে ধরেন।
বুধবার বিকালে ব্যানার সহযোগে বনগাঁর ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে মহিলা নেত্রীরা বক্তব্য রাখেন। তাঁরা বলেন, কিছু টেকনিক্যাল কারণে কয়েকজনের ব্যাংকে টাকা ঢুকতে দেরি হচ্ছে। তবে সকল মহিলারাই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে উপকৃত হবেন।
অযথা কেউ দুশ্চিন্তা করবেন না। তারা আরও বলেন, বিধানসভা ভোটের প্রাক্কালে সংকল্পপত্রের কথামতো সরকার গঠনের পরেই অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ব্যাংক একাউন্টে তিন হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে সবার আগে ঘোষণা করেছিল।
পয়লা জুলাই থেকে সেই টাকা পাওয়ায় মহিলারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

