নবদ্বীপে প্রাক্তন তৃণমূল নেতাকে অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ঘটনার মূল চক্রী সাহেব ও তার অনুগামী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শুক্রবার ৩,জুলাই :: নদিয়ার নবদ্বীপের চর ব্রহ্মনগরে প্রাক্তন তৃনমূল নেতা হরিদাস দেবনাথ অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ঘটনার মূল মাথা সাহেব হালদার ও রাজেশ দাস।

বৃহস্পতিবার রাতে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঝিটকিপোতা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।আজ ধৃত দুজনকে তোলা হয় নবদ্বীপ আদালতে। প্রসঙ্গত গত ৮ জুন বাড়ির সামনে থেকে একটি চারচাকা গাড়িতে করে মুক্তিপণ দাবি করে অপহরণ করে নিয়ে যায় প্রাক্তন তৃণমূল নেতাকে। যদিও অপহরণ করার কয়েক ঘন্টার মধ্যেই তাকে বেধড়ক মারধর করে ছেড়ে দেয় সাহেব গ্যাং এর দুষ্কৃতীরা।

ঘটনার পরদিন ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় বিক্ষোভ।

এলাকাবাসীকে আশ্বস্ত করে নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। ঘটনার দিন থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সাহেব গ্যাং এর মোট ৯ জনকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ।

বৃহস্পতিবার ঘটনার মূল চক্রে সাহেব সহ তার এক সাগরেদকে গ্রেপ্তার করে। এর আগেও একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিল সাহেব ও তার অনুগামীরা। সাহেব ও তার গ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =