নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৪,জুলাই :: নির্বাচনের ফল ঘোষণার পরেই বর্ধমানের নার্স কোয়াটার মোড়ে একাধিক দোকানে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল এক ব্যবসায়ী এক ব্যক্তির বিরুদ্ধে।
দলবল নিয়ে দোকানে চড়াও হওয়া এবং হুমকি দেওয়ার সরাসরি অভিযোগ এনেছেন ওই ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার সাহা জানান, গত ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশের দিন অভিযুক্ত ব্যক্তি যে কিনা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত পরে বিজেপি সেজে বেশ কিছু ছেলেকে সঙ্গে নিয়ে তাঁর দোকানে আসে। সেখানে এসে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে দোকান বন্ধ করার জন্য ক্রমাগত হুমকি দিতে থাকে।
এরপর তারা চলে গেলেও পরে আবার বড় দল নিয়ে ফিরে আসে এবং তাঁর দোকানে ভাঙচুর চালায়। শুধু তাঁর দোকানই নয়, গতকালও পাশের আরও দুটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।
ব্যবসায়ীদের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি আগে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ৪ তারিখ ফল ঘোষণার পরেই গেরুয়া আবির মেখে বিজেপি সাজার চেষ্টা করে। মদ্যপ অবস্থায় এসে সে এই তাণ্ডব চালায় বলে অভিযোগ।
ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ব্যবসায়ীরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকার অন্যান্য দোকানদার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

