অন্নপূর্ণা ভান্ডার এর টাকা না পাওয়ায় শনিবার দুপুরে হাবরা পৌরসভা এসে বিক্ষোভের পাশাপাশি পৌরসভা ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবরা :: রবিবার ৫,জুলাই :: অন্নপূর্ণা ভান্ডার এর টাকা না পাওয়ায় শনিবার দুপুরে হাবরা পৌরসভা এসে বিক্ষোভের পাশাপাশি পৌরসভা ভাঙচুর চালায় কয়েকশো মহিলারা। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে তারা লক্ষ্মী ভান্ডার পেতেন।

কিন্তু সরকার পরিবর্তনের পর অনেকেরই টাকা বন্ধ হয়ে গিয়েছে। এক রাশ ক্ষোভ উগরে মহিলারা বলেন, টাকা ডবল পাব ভেবে অনেক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলাম।

কিন্তু বিজেপি সরকার আমাদের সঙ্গে এরকম প্রতারণা করবে ভাবতে পারিনি। এই খবর পাওয়ার পর ঘটনাস্থল আসে হাবরা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eight =