মালদার সীমান্ত এলাকায় তিনটি নতুন থানা ও তিনটি আউট পোস্ট তৈরির প্রস্তাব তৈরি করেছে জেলা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্র বাহ :: মালদহ :: রবিবার ৫,জুলাই :: মালদার সীমান্ত এলাকায় তিনটি নতুন থানা ও তিনটি আউটপোস্ট তৈরির প্রস্তাব তৈরি করেছে জেলা পুলিশ।

ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বর্তমান আউটপোস্ট গুলিকেই পরিবর্তন করে থানায় উন্নত করা হবে।

এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।

নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এই দুইটি জায়গায় নতুন দুইটি আউটপোস্ট হবে। এছাড়া ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ আউট পোস্টকে উন্নীত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 17 =