সজল দাশগুপ্ত :: সংবাদ প্র বাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ৫,জুলাই :: উজ্জ্বল মেসি! রাউন্ড অফ ৩২ কেপ ভার্দের বিরুদ্ধে মেসির পারফরম্যান্স এক কথায় অসাধারণ। প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গোল করার সাথে সাথে, ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে করে নিলেন মেসি।
পেলে সহ একাধিক কিংবদন্তিকে পিছনে ফেলে দিয়ে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের নক আউট পর্বে পরপর পাঁচটি ম্যাচ গোল করার অনন্য রেকর্ড নিজের নামে করলেন মেসি।
এখানেই নয় বিশ্বকাপের নকআউট পর্যায়ে মেসির গোলের অবদান ১২, ছয়টি নিজে গোল করেছেন। বাকি ছটি গোল অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ ফুটবলের ৬০ বছরের ইতিহাসে এরকম কীর্তি আর কোন ফুটবলারের নেই। পেলে এমবাপেকে ছাপিয়ে সবার উপরে পৌঁছে গেলেন মেসি।
রাউন্ড অফ ৩২ কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচে গোল করার সময়কালীন মেসির বয়স ৩৯ বছর ৯ দিন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে তৃতীয় প্রবীণতম গোলদাতার তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বর্ণময় দীর্ঘ ক্যারিয়ারের অন্তিম পর্যায় এসেও মেসির পারফরম্যান্স অনবদ্য, ধারাবাহিক, পারফেক্ট। পরিসংখ্যানেই তার প্রমাণ বলে দিচ্ছে। রাউন্ড অফ সিক্সটিন, আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। নতুন ম্যাচে আবারো মেসির ম্যাজিক দেখবার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল অনুরাগীরা।

