বসিরহাট এর গোটরা ও পিফা গ্রাম পঞ্চায়েতে তৃনমূল থেকে পাঁচ শতাধিক কংগ্রেসে যোগদান করলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ৯,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা বসিরহাট এক নম্বর ব্লকের পাইকপাড়া বাজারে জাতীয় কংগ্রেসের সমাবেশ যোগদান পর্ব তৃণমূল থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসের যোগদান  করেন ।

১৫ বছরের অপশাসনের পর পালা বদল হওয়ার পরে জাতীয় কংগ্রেস তাদের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত করে ।এই যোগদান পর্বে উপস্থিত জেলা সভাপতি শিবমাল্য বসু জাতীয় কংগ্রেসের ও রাজ্যের সাধারণ সম্পাদক সাঈদ মোল্লা সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ।

যোগদানকারীরা বলেন বিগত ১৫ বছর ধরে আমরা যে অত্যাচারিত হয়েছি যাতে আমরা ভালো জায়গা থাকতে পারি , সেই জন্য আমরা কংগ্রেসের যোগদান করলাম। পালা বদল হয়েছে বিজেপি ক্ষমতায় এসেছে | তাদের শুধু জাতি ভেদাভেদ ছাড়া অন্য কোন কথা নেই বিজেপির মুখ থেকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =