পিন্টু অধিকারী মন্দির সংস্কারে সহযোগিতার আশ্বাস কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাসের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: শনিবার ১১,জুলাই :: কল্যাণী বিধান সভার বিধায়ক অনুপম বিশ্বাসের তৎপরতায় মন্দির সংস্কারে এগিয়ে আসলো ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার কার্য কর্তারা| ১৯৬২ সালে কল্যাণী শহরে প্রতিষ্ঠা পায় কালীমাতা মন্দির।

বিগত তৃণমূল সরকারের সময় মন্দির নিয়ে তেমন কোন উৎসাহ বা মন্দির কমিটি কোন সহ যোগিতা পায় নি। রাজ্যে পালাবদলের পর আশায় বুক বেঁধে ছিল মন্দির কমিটি।

জানা যায় মন্দির কর্তৃপক্ষ বহু বার কল্যাণী পৌরসভায় আবেদন করেছিলেন মন্দিরে চুড়ায় একটি গাছ কাটার জন্য কিন্তু তৃণমূল সরকার পরিচালিত পৌর বোর্ড থাকায় তেমন কোন সহযোগিতা করা হয় নি।

রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই মন্দির কমিটি তোড়জোড় শুরু করে। মন্দির সংস্কারের খবর পায় কল্যাণী বিধান সভার বিধায়ক অনুপম বিশ্বাস। বিধায়কের নির্দেশ মতো আজ মন্দির কমিটির পাশে এসে দাড়ায় ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার কার্য কর্তারা।

এদিন সকাল থেকেই শুরু হলো মন্দির সংস্কারের প্রাথমিক পর্যায়ের কাজ। বিধায়কের সহযোগিতা পেয়ে যথেষ্ট খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে ভক্তপ্রান মানুষেররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =