নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ১৩,জুলাই :: আজ মেখলিগঞ্জ সদর হাসপাতালে বহুল প্রত্যাশিত ব্লাড ব্যাংকের শিলান্যাস করলেন মেখলিগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক দধিরাম রায় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় । এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল , মেখলিগঞ্জ সদর হাসপাতালের মাননীয় সুপার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
মেখলিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই ব্লাড ব্যাংক বাস্তবায়নের মাধ্যমে এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে। জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনীয়তা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেখলিগঞ্জের উন্নয়নের পথে এটি এক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

