দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা বিজেপির, দুর্গাপুর হাউসের বাইরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৪,জুলাই :: দুর্গাপুরে ফের রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখাল বিজেপি কর্মী-সমর্থকরা। দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দোলা সেন।

বৈঠক শেষে তিনি দুর্গাপুর হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।এরপর কালো পতাকা প্রদর্শন করে “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য দুর্গাপুর হাউসের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ।

বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “তৃণমূল শ্রমিক সংগঠনের চোর নেতারা বিজেপির গা ঘেঁষার চেষ্টা করছে। সেই কারণেই আমরা দোলা সেনকে কালো পতাকা দেখিয়েছি। দোলা সেন খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + ten =