নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মানিকচক :: শনিবার ১৮,জুলাই :: মালদার মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান, উপপ্রধানকে অপাসারণের পর গঠিত হল নতুন প্রধান ও উপপ্রধান। প্রধান হলেন বিজেপির পরিমল মন্ডল এবং উপপ্রধান হলেন সিপিআইএমের সাঞ্জিলা বিবি।
উল্লেখ্য, মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৬টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করে প্রধান, উপপ্রধান গঠন করেছিল।
কিন্তু রাজ্যে পালা বদলের পর বিজেপির-৩, সিপিআইএম-এর ৬জন, তৃণমূলের ৬জন এবং একজন নির্দল সদস্য মিলে তৃণমূলের প্রধান, উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন।
অনাস্থার তলবি সভায় ১৬জন সদস্য মিলে প্রধান, উপপ্রধানকে অপসারণ করেন। এরপর শুক্রবার ওই ১৬জন সদস্য মিলেই প্রধান, উপপ্রধান গঠন করেন। প্রধান হন বিজেপির পরিমল মন্ডল এবং উপপ্রধান হন সিপিআইএমের সাঞ্জিলা বিবি।

