নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: বুধবার ২২,জুলাই :: চা বাগান থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দাড়িভিটে। মঙ্গলবার বিকেলে ইসলামপুরের দাড়িভিটে একটি চা বাগানে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীযরা।
স্থানীয়রা তা দেখতে পেয়ে ইসলামপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ।
ঘটনা স্থল থেকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপতালে নিয়ে আসে। ঘটনার সব দিক খতিয়ে দেখে ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় এখনো জনা যায়নি।

