শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৬,জুলাই :: শ্রাবণী মেলাকে সামনে রেখে হিন্দু তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবার উদ্যোগ নিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। রবিবার দুর্গাপুর রেলস্টেশন চত্বর থেকে এই বিশেষ বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, বাসটি দুর্গাপুর স্টেশন থেকে প্রথমে শেওড়াফুলি ঘাটে পৌঁছবে। সেখান থেকে গঙ্গাজল সংগ্রহ করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে গিয়ে ভগবান শিবের মাথায় জল নিবেদন করবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে জল, বিস্কুট ও মিষ্টি তুলে দেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তিনি জানান, শ্রাবণী মেলায় যাতে ভক্তরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীরা। তাঁদের বক্তব্য, এমন উদ্যোগে ভক্তদের যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + six =