হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী কে ঘিরে তান্ডব চালালো বিজেপির কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: মঙ্গলবার ২৮,জুলাই :: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মার। চললো ডিমথেরাপী। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী কে ঘিরে তান্ডব চালালো বিজেপির কর্মীরা।

প্রশাসন সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার বিকালে হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে আসেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়িকা রেখা পাত্র। পুলিশের সাথে রীতিমতো বাক বিদান্ডায় জড়িয়ে পড়লেন বিজেপির বিধায়িকা রেখা পাত্র ।

রেখা পাত্রর দাবি হিঙ্গলগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজীকে ব্লক অফিস থেকে বাইরে নিয়ে আসতে হবে । সাধারণ মানুষ শহীদুল্লাহ গাজীর সাথে কথা বলবেন। বিধায়িকার কথা মতো পুলিশ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী কে অফিস থেকে নিয়ে আসলে তার উপর চলে মারধোর ও ডিম থেরাপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + ten =