১৩ দিনের মাথায় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি মা সর্বমঙ্গলা মন্দিরের প্রনামি বাক্সের টাকা চুরির ঘটনায় ২ যুবক গ্রেফতার অশোকনগর থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান   :: মঙ্গলবার ২৮,জুলাই ::  ১৩ দিনের মাথায় বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করল বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা  সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় দুই অভিযুক্ত যুবককে।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই যুবকের নাম এমডি আলমগীর সর্দার এবং মনিরুল মন্ডল । দুজনের বাড়িই অশোকনগরে।
https://youtu.be/XqmZhJ6jkRk
উল্লেখ্য, গত১৪ জুলাই মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে। মন্দির প্রাঙ্গণ থেকে চারটি প্রনামি বাক্স ভেঙে টাকা চুড়ি করে নিয়ে চম্পট  দেয় দুষ্কৃতীরা। প্রায় ৬০থেকে ৭০হাজার টাকা চুরি করেছে বলে জানা যায়।মন্দির প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে দুজন ব্যক্তির ছবি।
এবার সেই ছবি ধরেই পুলিশ তদন্ত শুরু করে অশোকনগর থেকে এই চুরির ঘটনার সাথে যুক্ত দুই যুবককে গ্ৰেফতার করে পুলিশ। মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় দাস জানান চুরি যাওয়ার প্রায় নগদ ৩০,০০০টাকা উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =