নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ১২,আগস্ট :: রঘুনাথগঞ্জ: জাতীয় সড়কের ধারেই দীর্ঘ দিন ধরে বন্ধ ও সিল করে রাখা একটি বহুতল ভবন। বুধবার সকালে সেখান থেকেই হঠাত বের হতে দেখা গেল ঘন কাল ধোঁয়ার কুন্ডলি।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের উমরপুরে, ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত পাঁচ তলা ভবনে।
মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় এলাকা ঢেকে যাওয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন এবং পুলিশ।

