জাকির আলী :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: মঙ্গলবার ২৫,আগস্ট :: হুগলির উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভদ্রকালী এলাকার ঘটনা। সোমবার রাতে জাফরকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন উত্তরপাড়া থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাফরকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। গুরুতর জখম ওই আবাসিকের নাম জাফর ইমাম ।
প্রতীকী চিত্র
অন্যদিকে, ওই নেশামুক্তি কেন্দ্রের প্রেসিডেন্ট অতনু সরকার বলেন, ‘জখম আবাসিক জাফর ইমাম অপরাধী। ও আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। সেই কারণেই ওর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। ওকে কেউ মারধর করেনি।
আহত যুবকের অভিযোগ, এই নেশামুক্তি কেন্দ্রের ভিতরেই দেদার নেশার কারবার চলে। বাইরে থেকে নিয়মিত হেরোইন বা পাতা সেখানে নিয়ে আসা হয়। ঘটনার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি জাফরের। আরও অভিযোগ, জাফরকে মারধরের পরে দাগিয়ে দেওয়া হয়, তিনি একজন অপরাধী।

