হাসনাবাদ টু নোয়াপাড়া রাস্তার বেহাল ভগ্ন দশা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: শনিবার ২৯,আগস্ট :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের হাসনাবাদ টু নোয়াপাড়া দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার রাস্তা বেহাল ভগ্ন দশা। গত ৫/৬ বছর ধরে একই অবস্থা হয়ে রয়েছে রাস্তার বেহাল দশা।

নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ একাধিকবার প্রশাসন দপ্তরকে জানানো সত্বেও তৃণমূল সরকার থাকাকালীন কোনরকম সরকারিভাবে কাজ হয়নি। এই রাস্তা নিয়ে একাধিকবার বিক্ষোভ ও দেখিয়েছে এলাকার মানুষ। যখন বিক্ষোভ দেখায় তখন ইটভাটা মালিকিরা কিছু ইট পাটকেল দিয়ে বড় বড় গর্তগুলো বুঝিয়ে দেয়।

কিন্তু তাতেও চলার যোগ্য মতো রাস্তা থাকে না। যার কারণে একদিকে টোটো চালক অটো চালক থেকে শুরু করে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে বহুদিন ধরে। তাই তারা জানাচ্ছেন, এখন ডাবল ইঞ্জিন সরকার। সরকার বদল হয়েছে ক্ষমতায় রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে ।

এখন আমরা বিজেপি সরকারের কাছে দাবি রাখছি যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তার দিকে নজর দিক। এবং আমাদের এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব চলার যোগ্য করে তুলুক। এই রাস্তা সম্পূর্ণ হলে সরকারের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো।

শুধু তাই নয়, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে বাইক আরোহী ও টোটো অটো চালকরা, একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়ছে। আমরা চাই দুর্ঘটনা মুক্ত রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =