ঢাকঢোল পিটিয়ে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের কত উদ্বোধন করেছেন নামমাত্র লোক দেখানো , কিন্তু ছবি যেন কথা বলছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,ঘটা করে ঢাকঢোল পিটিয়ে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের কত উদ্বোধন করেছেন নামমাত্র লোক দেখানো , কিন্তু ছবি যেন কথা বলছে ।

একদিকে রাস্তার জরাজীর্ণ বেহাল অবস্থা ,বোল্ডার বেরিয়ে খানাখন্দ গর্তে পরিনত হয়েছে রাস্তা । সেই রাস্তাই এখন হাঁটু সমান জলের তলায় । প্রতিবছর বছরের পর বছর এমন বেহাল রাস্তা সহ জলযন্ত্রনায় ভুক্তভোগী এলাকার মানুষজন ।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পুরুষোত্তমপুর থেকে ময়না যাওয়ার দীর্ঘ গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাটির যেন হাড় পাঁজড়া বেরিয়ে পরেছে , তাঁর ওপর জল থৈ থৈ করছে । তাঁর ওপর দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে একাধিক স্কুলের ছাত্রছাত্রী , যানবাহন সহ পথচলতি মানুষদের ।

তবে স্থানীয় মানুষজন সহ বিজেপি নেতার দাবি কাটমানি নিতে ব্যস্ত তৃণমূল নেতা বা তৎকালীন প্রশাসক ফিরেও তাকায়নি । তাই সুদীর্ঘ বছর ধরেই এমন জলযন্ত্রনায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের । তবে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

নতুন সরকারের সদ্য চার মাস বয়স ,তবুও নতুন সরকারের ওপর আস্থা রাখছে সাধারণ মানুষজন । হয়তো এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + ten =