খাদ্যের গুণমান যাচাইয়ে দোকানে দোকানে বিধায়ক, নয়া বস্তিতে সচেতনতার বার্তা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: জলপাইগুড়ি শহরের নয়া বস্তি এলাকায় খাদ্যসামগ্রীর গুণমান ও মেয়াদ যাচাই করতে বিভিন্ন দোকানে ঘুরলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী।
বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর প্যাকেটের মেয়াদ, সংরক্ষণের পদ্ধতি ও বিক্রির উপযোগিতা খতিয়ে দেখেন তিনি। মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের খাদ্যসামগ্রী যাতে কোনওভাবেই সাধারণ মানুষের কাছে বিক্রি না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান বিধায়ক।

তিনি বলেন, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা যাবে না। খাদ্যসামগ্রী কেনার আগে সাধারণ মানুষকেও মেয়াদ ও গুণমান যাচাই করার ক্ষেত্রে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fourteen =