পানিহাটি বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড সংলগ্ন সিএসসি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারে ট্রান্সফরমার বাস্ট করে আগুন ধরে যায়

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৪,সেপ্টেম্বর :: আজ বেলা ১২:০০ টা নাগাদ পানিহাটি বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড সংলগ্ন সিএসসি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারে ট্রান্সফরমার বাস্ট করে আগুন ধরে যায়, মুহূর্তে আগুন লেলিহান শিখা ধারণ করে ।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিডি রোডের ধারে যে সমস্ত ঝুপড়ি ছিল সেই বারোটা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। একটি অটো পুড়ে ছাই হয় এবং পথ চলতি একটি গাড়িতে আগুনের হলকা এসে লেগে সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনায় দুজন আহত হয়েছে, দমকলের ৭ টি ইঞ্জিন কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনার ফলে পানিহাটি বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =