হাড়হিম হত্যাকাণ্ড, বাড়িতে ঢুকে যুবককে খুনের লুট – মৃত বলরাম রাজবংশী।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২১,সেপ্টেম্বর :: বাগুইআটিতে বাড়িতে ঢুকে এক যুবককে খুনের অভিযোগ। জানা গিয়েছে, মৃত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বাবা-মা পাশের বাড়িতে যাওয়ার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে বলে অভিযোগ।

বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর পর যুবককে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে প্রায় দুই লক্ষ টাকা লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। আলমারি খোলা থাকলেও সেখানে টাকা-পয়সা বা গয়না পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + sixteen =