মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরে র্মান্তিক দুর্ঘটনা – মৃত দুই পুলিশ কর্মী, আহত তিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা  ::  মঙ্গলবার ৩,মার্চ ::   মেদিনীপুর থেকে গরবেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে চন্দ্রকোনা রোড এর সাতবাঁকুড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ কর্মী বোঝাই পুলিশের ভ্যান।
উল্টো দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ভ্যান টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরো এক পুলিশ কর্মীর।
আহত তিন জনকে রাত একটা নাগাদ প্রথমে নিয়ে যাওয়া হয় দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে রাতেই তাদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরই লরি ছেড়ে চম্পট দেয় লরি চালক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =